ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাটকা মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার মৈনট ঘাট এলাকায় কুতুবপুর নৌ-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিষিদ্ধ
ঝটকা মাছ আহরণের সময় প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে অাগুনে পুড়িয়ে জাল ধ্বংস করা হয়।
কুতুবপুর নৌ-পুলিশ এস আই আশরাফুল ইসলাম বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী ৯ ইঞ্চির নিচে ঝাটকা মাছ ধরা ও বিক্রি করা সম্পুর্ণ নিষিদ্ধ হলেও জেলেরা পদ্মা নদী থেকে অবৈধভাবে এই ঝটকা মাছ ধরে বাজারে বিক্রি করে আসছে। মৎস্য সুরক্ষা ও ঝাটকা নিধনরোধকল্পে মৈনটঘাটে অভিযান চালিয়ে জাল জব্দ করে অাগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।